
অনলাইন ডেস্কঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে (৪৮) আটক করা হয়েছে। পরে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের গেটের সামনে থেকে তাকে প্রশাসনের হাতে ধরিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এই আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসের বাড়ি উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টান পাড়া এলাকায়। তিনি ওই এলাকার বিমল দাসের ছেলে। সুকুমার বাবু অভিযান নিউজ টিভি নামে এক প্রতিষ্ঠানের সাংবাদিক বলে জানা গেছে।



