তৌহিদ ইসলাম, ঢাকা প্রতিনিধি :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রাজধানীর উত্তরা এলাকায় কেন্দ্রগুলোতে চলছে ভোট গণনা। দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে সন্ধ্যা থেকে একযোগে গণনা শুরু হয়। প্রতিটি কেন্দ্রে প্রার্থী ও তাদের মনোনীত এজেন্টদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা-১৮, আসন নং ১৯১, উত্তরা ও পার্শ্ববর্তী এলাকা নিয়ে গঠিত। এ আসনের অন্তর্ভুক্ত উত্তরা, ডিএনসিসির ওয়ার্ড ১ ও ৪৪ থেকে ৫৪, ক্যান্টনমেন্ট ওয়ার্ড ১৭, গুলশান ওয়ার্ড ৪৩, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান ও বিমানবন্দর এলাকা।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, এ আসনে মোট ভোটার ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন, এর মধ্যে পুরুষ ৩ লাখ ১৩ হাজার ৫০, নারী ৩ লাখ ৮২৭ এবং তৃতীয় লিঙ্গের ৬ জন। মোট ২১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এবারের নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মো. ইসমাইল হোসেন, স্বতন্ত্র, মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এস এম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মিসেস সাবিনা জাবেদ, ন্যাশনাল পিপলস পার্টি, সৈয়দ হারুন-অর-রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, মো. জাকির হোসেন, জাতীয় পার্টি, মো. মহিউদ্দিন হাওলাদার, স্বতন্ত্র, মো. আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আরিফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
ভোট গ্রহণ শেষে এখন কেন্দ্রভিত্তিক ব্যালট গণনা চলছে। গণনা শেষ হলে ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে এবং পরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
ফলাফলকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে বাড়তি উত্তেজনা। এখন সবার নজর ঢাকা-১৮ আসনের চূড়ান্ত ফলাফলের দিকে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র