সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সন্তান প্রসব করেছেন মোছা আম্বিয়া খাতুন নামের এক প্রসূতি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রসূতি আম্বিয়া ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের জন্য বৃহস্পতিবার সকালে কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান আম্বিয়া খাতুন। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তার প্রসব ব্যথা শুরু হয়। একপর্যায়ে ভোটকেন্দ্রেই কন্যা সন্তান প্রসব করেন তিনি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র