শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচনে কারচুপির অভিযোগ, স্থগিতাদেশ দাবি ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির। নির্বাচনে আসার সাহস দেখানোই আমার বিজয়: মেঘনা আলম ভোলা-১ আসনে এগিয়ে আন্দালিব রহমান পার্থ সিলেট-১: ৩১ কেন্দ্রের ৩০টিতে এগিয়ে বিএনপি, একটিতে জামায়াত ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমান সতর্ক থাকুন, ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকুন: নাহিদ ইসলাম মেহেরপুরে দুই উপজেলার পাঁচ কেন্দ্রে সংঘর্ষ, আহত ২৫, আটক ৫ ভোট দিতে এসে কেন্দ্রেই সন্তান প্রসব করলেন প্রসূতি! ফরিদপুর-৩, ভোট কক্ষের ভেতরে টাকা বিতরণ, বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা প্রকাশ্যে ভোট, ময়মনসিংহে সহকারী প্রিসাইডিং-পোলিং অফিসার বরখাস্ত

জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচনে কারচুপির অভিযোগ, স্থগিতাদেশ দাবি ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির।

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিত ও পুনঃতদন্তের দাবি জানিয়েছেন ঢাকা–১৪ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।আজ ১৩ ফেব্রুয়ারী বেলা ১২টায় মিরপুর–১ এলাকায় প্লট নম্বর ২, চিড়িয়াখানা রোড, রোহানি সুপারমার্কেট সিটি (সিটি কর্পোরেশন অফিসের পাশে), ঢাকা–১২১৬ ঠিকানায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুলি বলেন,
নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ব্যালট পেপার ছিনতাই এবং জাল ভোট প্রদানের মতো একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে। এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত না হলে জনগণের ভোটাধিকার চরমভাবে ক্ষুণ্ণ হবে।

তিনি দাবি করেন, বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হয় এবং নির্বাচন চলাকালে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তার ভাষ্য অনুযায়ী, অনেক কেন্দ্রে বিরোধী পক্ষের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি এবং গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না।

ইঞ্জিনিয়ার তুলি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আমরা অবিলম্বে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল স্থগিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং পুনঃভোট গ্রহণের দাবি জানাচ্ছি।জনগণের রায়কে বিকৃত করার যে অপচেষ্টা হয়েছে, তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে সকল রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সত্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিক ভাই-বোনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, আপনারা নিরপেক্ষভাবে প্রকৃত চিত্র দেশবাসীর সামনে উপস্থাপন করবেন।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সানজিদা ইসলাম তুলি। তিনি জানান, আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে এবং প্রমাণাদি সংগ্রহ করে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ড.মাহদী আমীন,ঢাকা ১৪ এর টিম লিডার ফেরদৌসী আহমেদ মিষ্টি সহ প্রমুখ।

Leave a Reply