শিরোনাম
বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ কুমিল্লা ১১ টি আসনে বিএনপির ৮ প্রার্থী বিজয় ৩টিতে জামায়েত,এনসিপি,স্বতন্ত্র প্রার্থীর বিজয় ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন জামায়াত জোটের কে কোন আসনে বিজয়ী অতীত থেকে শিক্ষা নিন, এক মাঘে শীত যায় না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে দু’গ্রুপের ধাওয়া-পালটা ধাওয়া, ভাঙচুর-অগ্নিসংযোগ উন্নয়ন অব্যাহত রাখতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন পাবনায় ডিসি‌‌ অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপির এই সংসদ হবে স্বাধীনতার পর সবচেয়ে বেশি আইন প্রয়োগকারী সংসদ: সালাহউদ্দিন রংপুরে জাপার ভরাডুবি, লাঙলের ‘জানাজা’র ছবি ভাইরাল

তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ

Chif Editor

অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটের জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তারেক রহমানকে ফোন করার তথ্য নিজেই জানিয়েছেন নরেন্দ্র মোদি।

এক্স হ্যান্ডেলে এক পোস্টে মোদি জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি।

বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা এবং সমর্থন জানাই। তিনি আরও লেখেন, গভীর শিকড়ে আবদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের উভয় দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিএনপি এককভাবে ২১২ টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

Leave a Reply