শিরোনাম
ঢাকা-১৬ আসনে ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি আমিনুল হকের নির্বাচনে হেরেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না: বাসদ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ নির্বাচন গুরুত্বপূর্ণ মাইলফলক ফরিদপুর-৪ আসনে বিপুল ভোটে শহীদুল ইসলাম বাবুল জয়ী যে পদ্ধতিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ কুমিল্লা ১১ টি আসনে বিএনপির ৮ প্রার্থী বিজয় ৩টিতে জামায়েত,এনসিপি,স্বতন্ত্র প্রার্থীর বিজয় ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন জামায়াত জোটের কে কোন আসনে বিজয়ী

ফরিদপুর-৪ আসনে বিপুল ভোটে শহীদুল ইসলাম বাবুল জয়ী

Chif Editor

অনলাইন ডেস্ক :- ফরিদপুর-৪ আসনে বিপুল ভোটে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন। তিনি মোট ১ লাখ ২৭ হাজার ৪৮৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দিনব্যাপী কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজয়ী প্রার্থী শহীদুল ইসলাম বাবুল ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় ফরিদপুর-৪ আসনের সাধারণ মানুষের বিজয়। আমি সবার সহযোগিতায় এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। অন্যদিকে, পরাজিত প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এদিকে ফলাফল ঘোষণার পর শহীদুল ইসলাম বাবুলের সমর্থকরা আনন্দ মিছিল বের করে এবং বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন। এছাড়া বিজয়ের পর শহিদুল ইসলাম বাবুল তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থীর বাড়িতে যান এবং তাকে সান্ত্বনা দেন ও কুশল বিনিময় করেন।

Leave a Reply