শিরোনাম
সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন: আসিফ মাহমুদ পাবনায় আ.লীগপন্থী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াত নেতাদের বাড়িতে হামলা ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, সেই গৃহবধূর পাশে তারেক রহমান মিরপুর-কাফরুলবাসীর প্রতি জামায়াত আমিরের কৃতজ্ঞতা বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ তারেক রহমানকে শুভেচ্ছা জানাল মিসর দূতাবাস বিএনপি যোগাযোগ করেছিল, আমি সরাসরি না বলে দিয়েছি: রুমিন ফারহানা রাজবাড়ীতে অগ্নিকাণ্ড, দোকান-বসতবাড়ি পুড়ে ছাই

৩৫ বছর পর গাজীপুর-১ আসনে বিএনপির এমপি মুজিবুর রহমানকে সংবর্ধনা

Chif Editor

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ (কালিয়াকৈর-কাশিমপুর-কোনাবাড়ী-বাসন) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক কালিয়াকৈর পৌর মেয়র মো. মুজিবুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে বাসন মেট্রো থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ তানভীর সিরাজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে মুজিবুর রহমান বলেন, দীর্ঘ ৩৫ বছর পর গাজীপুর-১ আসনে বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এ বিজয় তিনি উৎসর্গ করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আপনাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, দলীয় চেয়ারম্যান তারেক রহমান তাকে ঢাকায় ডেকেছেন, তবে তিনি আগে নিজের নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে দেখা করাকে অগ্রাধিকার দিয়েছেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। তিনি বলেন, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই এ বিজয় সম্ভব হয়েছে। তিনি নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান, বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, মহানগর যুবদলের নেতা নূরুল ইসলাম দীপু এবং দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দেশবাসীর মঙ্গল কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

Leave a Reply