প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
রাজবাড়ীতে অগ্নিকাণ্ড, দোকান-বসতবাড়ি পুড়ে ছাই

রাজবাড়ীর পাংশায় পৃথক দুইটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান ও চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে দাবী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ২টার দিকে পাংশা উপজেলা পরিষদের সামনের মার্কেট ও পৌর শহরের মাগুরাডাংগী এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ফার্নিচার ব্যবসায়ী শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম ও মজিদ মেম্বারের দোকান পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। এদিন মাগুরাডাংগী গ্রামে আব্দুল খালেক বিশ্বাসের বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে ৪টি বসত ঘর।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলাম। রাত আনুমানিক ২টার দিকে আগুন লাগার কথা শুনি। তার পর এসে দেখি, আমার সর্বনাশ হয়ে গেছে। দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
পাংশা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফয়সাল বলেন, রাতে পাংশা উপজেলা পরিষদের সামনে ৩টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আজ বেলা ১২টার দিকে মাগুরাডাংগী এলাকায় অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে গেছে। আমরা খবর পেয়ে দুইটি স্থানেই আগুন নেভাতে সক্ষম হই।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র