শিরোনাম
আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ এই বিজয় সকল বাংলাদেশীদের -অপর্ণা রায় দাস সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন: আসিফ মাহমুদ পাবনায় আ.লীগপন্থী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াত নেতাদের বাড়িতে হামলা ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, সেই গৃহবধূর পাশে তারেক রহমান মিরপুর-কাফরুলবাসীর প্রতি জামায়াত আমিরের কৃতজ্ঞতা বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ

পাবনায় আ.লীগপন্থী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াত নেতাদের বাড়িতে হামলা

Chif Editor

অনলাইন ডেস্কঃ  পাবনা ‎পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে স্থানীয় জামায়াত নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুুুুটের অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা সদর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী মো. জাহিদ হাসান মুসা। এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ভাঁড়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা গেছে, ভাঁড়ারা গ্রামের মো. জাহিদ হাসান মুসার বাড়িতে শুক্রবার বিকেলের দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান ও তার সহযোগী আলমের নেতৃত্বে একটি দল তাদের বাড়িতে গিয়ে নারী সদস্যদের অশ্লিল ভাষায় গালিগালাজ করে হামলা,ভাঙচুর ও লুটপাট চালায়।

ভুক্তভোগীরা জানান, হামলাকারীরা বাড়িতে থাকা, টিভি, ফ্রিজ,আলমারি, মোটরসাইকেল সহ আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এসময় আরও মাছ বিক্রি আনুমানিক ৮ লক্ষাধিক টাকা ও ৫৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুটপাট করে নেওয়া হয়। ‎এছাড়াও পার্শ্ববর্তী ইয়াসিন আলীর বাড়িতেও এই বাহিনী হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

‎ভূক্তভোগী জাহিদ হাসান মুসা বলেন, দাঁড়িপাল্লার নির্বাচন করায় আমাদের বাড়িতে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের নেতৃত্বে ব্যাপক হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ধানের শীষের রাজনীতিও করি না, ধানের শীষের নির্বাচনও করি নাই। আমাকে ষড়যন্ত্র করে এ ঘটনায় ফাঁসানো হচ্ছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply