
অনলাইন ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের সময় যেভাবে ভোট চুরির নির্বাচনের পর যে তাণ্ডব দেখা যেত, এখনো একই ধরনের তাণ্ডব দেখতে পাচ্ছি। আজ শনিবার( ১৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানের পর সারাদেশে ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছি। সারাদেশে আমাদের নেতা-কর্মীরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে গেছে।
আসিফ মাহমুদ বলেন, সারাদেশে ভিন্নমতের ওপর যে দমন-পীড়ন চলছে, অথচ এবার বিএনপিকে দেখলাম তারা চুপচাপ থেকে তা উপভোগ করছে। সুতরাং এটি চলতে থাকলে এর পরিণতি কী হবে, তা আমরা চব্বিশ সালে দেখেছি। বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনারা সন্ত্রাসীদের থামান এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন



