
অনলাইন ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে একটি কারখানায় ডাকাতির খবর পাওয়া গেছে। গভীর রাতে ৩০ থেকে ৪০জন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে নৈশপ্রহরীদের বেঁধে মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এতে প্রায় ৩ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে বলে ওই কারখানার কর্মকর্তাদের অভিযোগ। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।
এর আগে, বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) ভোররাতে ধামরাইয়ের আমতা বড় নারায়নপুর এলাকায় একটি কারখানায় এমন ঘটনা ঘটে।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, বিডি ফুড নামে একটি কারখানায় ডাকাতির ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঐ কারখানায় এর আগেও নাকি এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।



