অনলাইন ডেস্ক :- সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামে।
নিহতরা হলেন অসিম উদ্দিন ব্যাপারী বাড়ির মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমি (৩০), মেয়ে মোহনা (১৩) ও দেড় বছরের শিশু সুবাহ। এছাড়া তাদের গাড়িচালক মোহাম্মদ জিলানী ওরফে বাবর (৩০) নিহত হয়েছেন। বাবরের বাড়ি একই উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণুপুর পাটোয়ারী বাড়িতে। তিনি আবুল হোসেন পাটোয়ারী খোকার ছেলে।
তিনি বলেন, রোববার রাত প্রায় তিনটার দিকে ওমরাহ পালন শেষে প্রাইভেটকারে বাসায় ফেরার পথে আবহা এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সৌদি আরবে অবস্থানরত তাদের মামাতো ভাই রিফাতুল ইসলামের মাধ্যমে দুর্ঘটনার খবরটি তারা জানতে পারেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি তারা জেনেছেন। মরদেহ দেশে আনার ব্যাপারে সিদ্ধান্ত হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র