শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাহাঙ্গীর শিকদার

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :- বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮) এবং কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহমেদ, মহাসচিব পদে মো. সাইফুল আলম ও কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের ঢাকা লেডিস ক্লাবে এই নির্বাচন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

১২১ সদস্যের ওই কমিটির নির্বাচনে সভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বাকি সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী মামুনুর রশীদ রনী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সহকারী মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভোট গণনা শেষে বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষণা করেন মামুনুর রশীদ রনী। ফলাফল ঘোষণার পর সমিতির নবনির্বাচিত মহাসচিব মো. সাইফুল আলম বলেন, ‘আজ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিবহন মালিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আশা করি, সবার সহযোগিতায় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব, ইনশাআল্লাহ।

Leave a Reply