স্টাফ রিপোর্টার :- ধারাবাহিক অপরাধ ও অপরাধীদের অপরাধের শেষ কোথায়? আইনের আশ্রয়ে গ্রহণে আইনি ও প্রশাসনিক সুরক্ষার অধিকার ও নিরাপত্তা সংক্রান্ত আবেদনে সমন্বয় আমলজোগ্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হওয়ার পর, মামলার আসামিরা সহ আসামিদের সহজোগিতাকারী পরোক্ষ লোকজন অজ্ঞাত নামা নারী পুরুষ চক্র কেন আইনের বিরোধিতা করে অপরাধ ঘটাচ্ছে। কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লার পুলিশ সুপারে বরাবরের একাধিক লিখিত অভিযোগ সহ স্মারকলিপি কপি জমা দেওয়ায় পরও আইনি প্রতিরোধ কেন প্রতিকার মিলছে না।মানবাধিকার লঙ্ঘিত অপরাধ ও হনন করে একজন দায়িত্বশীল নাগরিক আইনের সকল পদক্ষেপ গ্রহণ করেও যদি নিরাপত্তা ও আইনি সুখাধিকার ভোগ না করতে পারে। তাহলে এর দায়িত্ব নিবে কে? প্রশাসন নাকি আইন? প্রশ্ন দাঁড়ায় প্রশাসনের কাছে প্রশাসনের সুরক্ষা আইনে
কতটুকু দায়িত্বশীল অবস্থানে ভূমিকা আছে পরোক্ষ ভাবে সংশয় থাকে আইনের কাছে আইন নাগরিক সেবার কতটুকু বিধি বদ্ধ আইনের নিরাপত্তা অধিকার দিতে পেরেছে। কুমিল্লা নগরীর ৪ নাম্বার ওয়ার্ড ইসলামপুর নিবাসী পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র'র বিবিধ অপরাধ সংঘটিত করার চক্রটির তাদের বিরুদ্ধে দায়ের করা কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানায় মামলার আসামিরা সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জি আর মামলা, অপরাধের ধারাবাহিক ঘটনায় অধিকতর অপরাধ সংঘটিত করে আইনের প্রতি অসম্মান ও ভায়োলেশন করার অভিযোগ এনে কুমিল্লা জজ কোর্ট আরেকটা নালিশি মামলার তদন্তে গোয়েন্দা সংস্থা, কেন প্রতিকার পাচ্ছে না মামলায়। অথচ মামলার এজহার নামীয় আসামিগণ সহ অজ্ঞাত নামা আআসামীগনদের বিরুদ্ধে রয়েছে হত্যা- খুন, চাঁদাবাজি, মাদক সহ আরো ডজন খানেক মামলা। এত মামলা নিয়ে অপরাধী ঘুরে বেড়াচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়- গ্রেপ্তার অভিযান চলমান, আসামিরা ধরাছোঁয়ার বাহিরে। অপর দিক থেকে মামলার ভিক্টিম মওদুদ আব্দুল্লাহ শুভ্র নয় বরং আরো অনেক উক্ত এই অপরাধীদের দারা ক্ষতি গ্রস্থ একাধিক ভিক্টিমের বক্তব্য - আসামিরা বিভিন্ন কোশলিক পন্থা অবলম্বন করে চলছে, তার সাথে সমাজের বুকে তারা যদিও পেশাদার অপরাধী। তাই জনমনে সংশয় এবং সকলে পাশ কাটিয়ে যায় - কোন কথা বা বাড়াবাড়ি করলে যদি মেরে ফেলে। এই সংশয় ভিক্টিমগন সহ ভুক্তভোগী অনেক পরিবারের একই মতামত। তাহলে কি এরা সবই অপরাধ নির্ভর সমাজ প্রতিস্থিত করবে। এভাবে একটি সমাজ চলে না। ভিক্টিম মওদুদ আব্দুল্লাহ শুভ্র মতামতে জানা যায়, আমি একজন সাংবাদিক ও পেশাজীবী মানুষ।
সবার যেমন বেচে থাকার মোলিক অধিকার রয়েছে তেমনি আমারও রয়েছে।আসামি সহ আসামিদের সহযোগিতা কারী আসামিরা ধারাবাহিকতায় অপরাধ সংঘটিত করবেন আমি আইনগত ভাবে বিগত ১০ টি বছর ধরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৫-৭ টি জি ডি ২০১৭ সালের ৩ মে জি ডি নাম্বার ১৫৭ থেকে শুরু করে শেষ জি ডি ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারিতে ৭৩০ নাম্বার। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আসামিসহ ও আসামিদের অপরাধের হোতাদের বিরুদ্ধে তারা আমাকে আমার পেশাগত করে চাঁদা চেয়ে তাদের অস্ত্র শস্ত্র উঁচিয়ে দিনে দুপুরে রণক্ষেত্রের বলয় দাড় করিয়ে চাঁদা না পাওয়াতে এলোপাতাড়ি মার ধর, কূপিয়ে রক্তক্ষরণ করে অস্ত্র উঁচিয়ে গুলি করে আমলজোগ্য অপরাধ করার দায়ে আমি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দাখিল করি। পরবর্তীতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ তদন্ত করে মামলায় গ্রহণ করে। এফ আই আর নাম্বার ৪১, জি আর নাম্বার ৮৫০, তারিখ :- ১৪.১১.২০২৪ ইং এজহার নামীয় আসামি ৮ জন ও ৫-৬ জন আসামীগনদের সহযোগিতা কারী নারী পুরুষ সমন্বয় অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে। পুলিশ তাদের আগের মামলা সহ আমার অভিজোগের মামলার তদন্ত করে দুই জন আসামিদেরকে গ্রেপ্তার করে তারপরও পুলিশ সূত্রে অত্যন্ত ঝুঁকি নিয়ে পুলিশ তাদের কে গ্রেপ্তার করে।
কারণ আসামিদেরকে গ্রেপ্তার জন্য একাধিক বাহিনীর সহযোগিতা চাওয়া হয় কিন্তু আসামিরা নিজেদের নেটওয়ার্ক বাহিনী খুবই শক্তি শালী বিধায় তারাও গ্রেপ্তার করার সময় বিভিন্ন বাধার সম্মুখীন হয়। পরবর্তীতে তাদের থানা তে আনা হলেও থানা থেকে তাদের নামে একাধিক রাষ্ট্র বিরোধী মামলা থাকলেও তাদের লোকজন না পারে তাদেরকে থানা থেকে লড়াই করে তাদের জিম্মায় নিয়ে যেতে পরে বাধ্য হয়ে দ্রুত আসামিদেরকে
আদালতে প্রেরণ করে। আসামিরা গ্রেপ্তার হওয়ার পরও তাদের পক্ষের পরোক্ষ লোকজন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশাসনের লোক পদ পরিচয় প্রদান করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে ভিক্টিম মওদুদ আব্দুল্লাহ মামলা প্রত্যাহার জন্য চাপ প্রয়োগ সহ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাণঘাতী আক্রমণ ও ষরজন্ত্র অদ্যাবধি নিয়ে করেই চলছে। তারই ধারাবাহিকতায় অজ্ঞাত নামা আসামিরা দুটি মোটর বাইকে হ্যালমেট পরিহিত অবস্থায় ফিল্মি স্টাইলে কোমড়ে পিস্তল রেখে সি সি ক্যামেরার
ভিডিও ফুটেজ ও আছে মওদুদ আব্দুল্লাহ শুভ্র' পেশাগত কাজে কুমিল্লা সেনানিবাস যাওয়ার পথে তাকে পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্য আহত করে তার থেকে তার সাংবাদিকতার প্রয়োজনীয় কাজে তার ক্যামেরা, নগদ টাকা ও মোবাইল তাকে মেরে জনসুম্মুখে লুট করে নিয়ে যায়। এই বিষয়ে মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ তদন্ত করে আমলযোগ্য অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ তদন্তের অনুকূলে সকল সত্যতা খুঁজে পাওয়া পরিকল্পিত দস্যুতা সংক্রান্ত মামলায় থানায় রেক করে,। এফ আই আর নাম্বার -৫১, জি আর নাম্বার-৮১২, তারিখ -১৬.১০.২০২৫ইং।
এতদিন হয়ে জাওয়ার পরেও লুট করা মালাম উদ্ধারও হয় নাই তার সাথে আসামিদের অপরাধ থেমে নেই। এই বিষয় অধিকতর নিরাপত্তা কামনা করে মামলা দায়েরের পরবর্তীতে একাধিক জি ডি সহ কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিবি পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ অন্যান্য এক্তিয়ার সম্পন্ন গোয়েন্দা সংস্থার বরাবরে অভিযোগ দাখিল করেও প্রতিকার পাওয়া জায় নাই। এই ভাবে করতে থাকে অপরাধ তারই ধারাবাহিকতায় তাদের বিরুদ্ধে মওদুদ আব্দুল্লাহ শুভ্র'র বিরুদ্ধে তারা একাধিক চক্রান্ত সহ একটি " স্যার নামীয় চক্র- অপরাধ গ্যাংস্টার " বলা চলে তাদের চুক্তিতে লেলিয়ে দিয়ে মহা অত্যাচার জুলুমি শুরু করে বিভিন্ন পরিসরে এই চক্রটি বেপরোয়া তাণ্ডব লীলা অদ্যাবধি পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এই চক্রটি পারে না চুক্তিতে এমন কোন অপরাধ জানা নেই। তাই এই অপরাধী চক্র সাইবার অপরাধ সহ সাইবার বুলিং অপরাধ, পিছু পিছু নিয়ে টোকাই চক্র সহ বিবিধ ছদ্মবেশী কিশোর গ্যাং কতেক কিশোর, নারী পুরুষ কু চক্রীয় সিন্ডিকেট মহলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন পরিসরে বিভিন্ন ভিত্তি হীন তথ্য বিভ্রান্তি করে আসছে বিধায় মওদুদ আব্দুল্লাহ শুভ্র' বাধ্য হয়ে কুমিল্লা বিজ্ঞ আদালতে নালিশ মামলা দায়ের করে, মামলা নাম্বার -১৬৬/২৬, তারিখ :- ২৮.০১.২৬ ইং।
এই ব্যাপারে সুশীল সমাজের পক্ষে মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক জনাব রিয়াজ উদ্দিন বলেন- পেশাজীবী ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ সাথে যে বা যারা অপরাধ সংঘটিত করে আইনের প্রতি অসম্মান করে আসছে তাদের সকল অপরাধের ঘটনা নিয়ে কথা থাকে না তারা রাষ্ট্র বিরোধী অপরাধী। রাষ্ট্রের আইন অনুযায়ী প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভিক্টিম মওদুদ আব্দুল্লাহ অনাকাঙ্ক্ষিত যে কোন দুর্ঘটনা যে কোন সময়ে যে কোন পরিস্থিতিতে ঘটতে পারে। এই সকল দায়িত্ব প্রশাসনের তাই এই অপরাধীচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে প্রশাসনের যে কোন দুর্ঘটনার দায়িত্ব এই ক্ষেত্রে নিতে হবে। কারণ মওদুদ আব্দুল্লাহ শুভ্র' আইনের আশ্রয় গ্রহণ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জানায়, পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্র দায়ের করা মামলা ও জি ডি মূলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। আসামিগনরা একাধিক বিভিন্ন অপরাধের মামলার আসামিগণ। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। কিন্তু বেশির ভাগ আসামিগনরাই ধরাছোঁয়ার বাহিরে আছে ঠিকানা ও অবস্থান দ্রুত পরিবর্তন কারণে আসামীগনদের গ্রেফতার একটু বিলম্ব হচ্ছে, তবে অতি দ্রুত এদের সহ এদের ইন্ধনদাতা দাতাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র