শিরোনাম
রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লায় প্রশাসনের অভিযান ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীদের মারতে পারবে স্বামী, তবে জখম হলেই পেতে হবে শাস্তি এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি নির্দেশনা সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয় না, হয় সিলেকশন: পাটওয়ারী সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১ লাইভ চলাকালে সরে গেল ‘বিউটি ফিল্টার’ দেড় লাখ অনুসারী হারালেন চীনা ইনফ্লুয়েন্সার প্রকাশ্যে অভিনেত্রী মনিরা মিঠুর ছেলেকে মারধর, ভিডিও ভাইরাল পুলিশসহ শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ রমজানে নতুন অফিস সূচি, আজ থেকে কার্যকর

এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি নির্দেশনা

Chif Editor

অনলাইন ডেস্কঃ  জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মাঠ কর্মকর্তাদের জন্য তিন নির্দেশনা

অফিস আদেশে বলা হয়েছে—১. জন্ম তারিখ সংক্রান্ত যেসব আবেদন আগে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে ছিল, সেগুলোর তালিকা তৈরি করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।

২. প্রাপ্ত তালিকা অনুযায়ী, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদনের ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করবেন।

৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায় বর্তমানে জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।

ডিজি পর্যায়ে নিষ্পত্তিনতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনগুলো ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ায় সেগুলো এনআইডি মহাপরিচালকের অধীনে চলে আসবে। ফলে এসব আবেদন এখন থেকে মহাপরিচালক পর্যায়েই নিষ্পত্তি করা হবে।

ইসি জানিয়েছে, নাগরিক সেবা সচল রাখা এবং জমে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply