শিরোনাম
রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লায় প্রশাসনের অভিযান ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীদের মারতে পারবে স্বামী, তবে জখম হলেই পেতে হবে শাস্তি এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি নির্দেশনা সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয় না, হয় সিলেকশন: পাটওয়ারী সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১ লাইভ চলাকালে সরে গেল ‘বিউটি ফিল্টার’ দেড় লাখ অনুসারী হারালেন চীনা ইনফ্লুয়েন্সার প্রকাশ্যে অভিনেত্রী মনিরা মিঠুর ছেলেকে মারধর, ভিডিও ভাইরাল পুলিশসহ শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ রমজানে নতুন অফিস সূচি, আজ থেকে কার্যকর

রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লায় প্রশাসনের অভিযান

Chif Editor

কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে বাজারের বিভিন্ন মুদি ও সবজির দোকান ঘুরে মূল্যতালিকা যাচাই এবং পণ্যের বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করা হয়। এ সময় লেবু ও শসাসহ কয়েকটি পণ্য নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, রমজান মাসে সাধারণ মানুষের চাহিদা বৃদ্ধি পায়। এ সুযোগে কেউ যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় বাজারে ক্রেতাদের মধ্যে স্বস্তি প্রকাশ করতে দেখা যায়।

Leave a Reply