শিরোনাম
বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন: অর্থমন্ত্রী সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, লক্ষ্মীপুরেও নেই: পানিসম্পদমন্ত্রী একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাতাস ছুটির দিনেও ‘দুর্যোগপূর্ণ’ ২১ ফেব্রুয়ারি ঘিরে কঠোর নিরাপত্তা, সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব প্রধান রমজানে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, ভোক্তাদের ক্ষোভ রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: বাণিজ্যমন্ত্রী বন্দরে দু”সন্তানের পিতার ঝুলন্ত উদ্ধার নারায়ণগঞ্জে নারী আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ০৬ পুলিশ

ঢাকার বাতাস ছুটির দিনেও ‘দুর্যোগপূর্ণ’

Chif Editor

অনলাইন ডেস্ক :- ঢাকার বাতাস শুক্রবারও দূষণের কারণে উদ্বেগজনক অবস্থায় আছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ১১৯টি শহরের মধ্যে ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে প্রকাশিত সূচকে পাকিস্তানের লাহোর শীর্ষে উঠে এসেছে ৪০৬ স্কোর নিয়ে, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে। ঢাকার বাতাস ৩২২ স্কোরে দ্বিতীয় স্থানে রয়েছে এবং এটিও ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যেখানে বায়ুগুণমান সূচক ২১২ এবং এটি ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। একই রকম অবস্থায় চতুর্থ অবস্থানে আছে ভারতের দিল্লি (২০৮ স্কোর)। এছাড়া কাতারের দোহা ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Leave a Reply