তৌহিদ ইসলাম, ঢাকা প্রতিনিধি :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার এবং নতুন সরকারের অভিষেকের পরে, কুড়িল এলাকার ফ্লাইওভারের নিচে উচ্ছেদকৃত দোকানগুলো আবার বসতে শুরু করেছে।
আগের সংবাদ অনুযায়ী, জানুয়ারি ২০২৬-এ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বনানী–মিরপুরগামী ফ্লাইওভারের নিচে অবৈধভাবে গড়ে ওঠা সব দোকান উচ্ছেদ করে। সেই অভিযানে দোকান মালিকদের শান্তিপূর্ণভাবে তাদের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।
নতুন সরকার ক্ষমতায় আসার পর, উচ্ছেদ করা দোকানগুলো আবার তাদের আগের স্থানে বসানো শুরু করেছে। বর্তমানে পুরা কুড়িল বিশ্বরোড জুড়ে অনেক অবৈধ দোকান ঘরে উঠেছে, যা নিকটবর্তী এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, নগরীর সৌন্দর্য রক্ষা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। পরিচ্ছন্ন, সুন্দর এবং যানজটমুক্ত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
নতুন সরকার আসার পর আবার সেই আগের মতো অবৈধ দোকান বসানো হয়েছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ডিএনসিসি যেন এ ধরনের পুনরায় অবৈধ দোকান বসানো রোধে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে, যাতে শহর সুন্দর ও যানজটমুক্ত থাকে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র