শিরোনাম
পাঠ্যবইয়ে বর্ণবাদী উপস্থাপন? কালো মানুষকে ‘কুৎসিত’ দেখানোয় সমালোচনার ঝড় ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটির সুযোগ ঠাকুরগাঁওয়ে পূর্ব ফকদনপুরের উকিল পাড়ায় পাঁচ দিনে খতম তারাবিহ্ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পুরোনো কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল বরিশালে আত্মসমর্পণ করেই জামিন পেলেন আ. লীগ নেতা সিসিকের প্রশাসক হলেন বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী সন্ত্রাস, চাঁদাবাজি বা সিন্ডিকেট নতুন বাংলাদেশে চলবে না: জেলা প্রশাসক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইইউ রাষ্ট্রদূতদের জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সার্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পূর্ব ফকদনপুরের উকিল পাড়ায় পাঁচ দিনে খতম তারাবিহ্ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Chif Editor

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পূর্ব ফকদনপুর উকিল পাড়া-ইলিপাড়া জামে মসজিদের উদ্যোগে পাঁচ দিনে খতম তারাবিহ্ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খতম তারাবিহ’র নামাজ শেষে মসজিদের সভাপতি দাজমুন পারভেজ সোহাগ, ঠাকুরগাঁও পৌর সভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর ইসলাম নুরু,সাংবাদিক বিশাল রহমানসহ স্থানীয় মুসুল্লি ও হাফেজে অধ্যায়নরত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন ঠাকুরগাঁও রোড বাজার হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হারুন অর রশীদ। উল্লেখ্য মসজিদের সভাপতি দাজমুন পারভেজ সোহাগের প্রয়াত বাবা-মা,স্ত্রী ও মুসুল্লিগণের মরহুম ও মরহুমা আত্মীয় স্বজনের জন্য দোয়া করা হয়।

পাঁচ দিনে খতমে তারাবির বিষয়ে মসজিদ কমিটির সভাপতি দাজমুন পারভেজ সোহাগ এই প্রতিনিধিকে বলেন, পিজি হাসপাতালের মসজিদে প্রতি বছর ছয় দিনে খতম তারাবির আয়োজন হয়।আমাদের মফস্বল এলাকার জন্য বিষয়টি চ্যালেঞ্জিং হলেও হাফেজ সাহেবগণ কঠোর পরিশ্রম করে সফলতা পেয়েছেন। দোয়া শেষে হাফেজগণ ও মেহমানগণের সাহরীর আয়োজন করা হয়।

Leave a Reply