
অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণায় ২০২৫ সালের ২ সেপ্টেম্বর সারাদেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন খাল, লেক, ডোবা ও নালা পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
সে সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টানা দুই মাস কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রায় ৫ কিলোমিটার খাল পরিষ্কার করেন। স্থানীয় বাসিন্দাদের মতে, এ উদ্যোগে এলাকার পরিবেশ ও পানি প্রবাহের দৃশ্যমান উন্নতি ঘটে এবং জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়।
তবে দীর্ঘদিন পর পুনরায় খালের কিছু অংশে ময়লা-আবর্জনা জমতে দেখা যায়। পরিস্থিতি বিবেচনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন আবারও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন।
উত্তরাবাসীর অভিমত, পরিবেশ রক্ষায় এমন ধারাবাহিক ও মানবিক পদক্ষেপ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব- এমনটাই মনে করছেন স্থানীয়রা।



