
অনলাইন ডেস্কঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-মমতা বেগম (৩৭) ও তার মেয়ে মুনতাহা (৭)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক মেয়ে মুবাশ্বিরা। মমতা পৌর সদরের পাটোয়ারী পাড়া এলাকার মো. আজাদের স্ত্রী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর ঘাতক বাসটি সোনাহার বাজার এলাকায় আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাস ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



