নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে দুলাল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ। রাতে উপজেলার কেওঢালা ওভারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় মাছ ব্যবসায়ী।
নিহতের স্ত্রী ও ছেলে ওসমান গনি জানান, বাড়ি সীমান প্রাচীর বেয়ে সাজিত এসে তাকে পিঠে থাপ্পর দেয় সেও দুষ্টমি করে থাপ্পর দিলে সাজিত তার পরিবারকে মারাধরের কথা জানালে ওসমান গনিকে সাজিতের পরিবারের লোকজন মারধর করে। এসময় ছেলে বাঁচাতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে চলে যায়।
পরে তাকে উদ্ধার প্রথমে পুলিশ ফাঁড়িতে নিলে অবস্থা অবনতি হলে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মারামারিতে দুলালকে আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র