মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লা বুড়িচং প্রতিনিধি :- কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার সবচেয়ে বড় কাঁচাবাজারে মাসে কোটি টাকা চাঁদাবাজি অভিযোগ মাঠে নামে গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল রাত মহাসড়ক উপর ওপেন চাঁদাবাজি করার সময় হাতেনাতে কুমিল্লা ডিবি ও বুড়িচং থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
তাদের কাছে টাকা আদায়ের ভুয়া রশিদ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। দেখা গেছে চাঁদাবাজ কারীরা নিমসার কাঁচাবাজারে আসা দুর দুরান্ত থেকে ট্রাকে করে ব্যবসায়ীরার কাছে থেকে টোল আদায়ের নাম করে যেমন খুশি তেমন চাঁদা আদায় করছিলেন, এসময় তাদের চাঁদা আদয়ের রশিদ চেক করে দেখা যায় ট্রাক প্রতি ব্যবসায়ীর কাছে থেকে ১৭০০ টাকা, লেগুনা কাছ থেকে ১৫০০ টাকা, ছোট গাড়ী থেকে ১০০০ টাকা, অট্রোরিকশা মাল কাচামালের গাড়ি থেকে ৪০০০ থেকে ৫০০, ২০০ টাকা ১০০টাকা, ৩০০ টাকা করে চাঁদা নেয় তারা, এর প্রমাণ পাওয়া গেল তাদের রশিদ বইয়ে লেখা। সাধারণ ব্যবসায়ীর কাছ থেকে ১৭০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত কিভাবে তাঁরা চাঁদা নেয় এটা প্রশ্ন সাধারণ মানুষের?
বুড়িচং উপজেলা এই বাজারটিতে দীর্ঘ দিন ধরে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে ও এখন চলছে বাজারটিতে ওপেন চাঁদাবাজি। বিগত সরকারের আমলে খাস কালেকশন নামে ১০ কোটি টাকা লোটপাট করেছেন সাবেক ইউএন ও বাজার ভুয়া ইজারাদার আব্দুল্লাহ আল মামুন। এখন এই চাঁদাবাজি করছেন হুমায়ন ও কবির এর নেতৃত্বে এই চাঁদাবাজি চলছে।
কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, কুমিল্লায় কোন রকম চাঁদাবাজি চলবে না এই বিষয়ে আমি জিরো টলারেন্স আছি। কুমিল্লা বুড়িচং থানা ও কোতোয়ালি মডেল থানা দায়িত্ব সারকেল সাইফুল ইসলাম বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমি কঠোর অবস্থানে আছি।
বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান বলেন, কুমিল্লা নিমসার বাজারে ওপেন চাঁদাবাজি হচ্ছে এমন অভিযোগ পেয়ে আমরা কাজ শুরু করি গতকাল ডিবি পুলিশ ও থানা পুলিশ অভিযান করে নিমসার কাঁচাবাজার থেকে, ১১ জন গ্রেফতার করি হাতেনাতে ধরে ফেলি, থানায় মামলা করি। তাঁরা সড়ক উপর কাচামালের ট্রাক থেকে ওপেন চাঁদাবাজি করছিল।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র