শিরোনাম
কদমতলীর মূর্তিমান আতঙ্ক আওয়ামী নেত্রী মুন্নী তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী

কদমতলীর মূর্তিমান আতঙ্ক আওয়ামী নেত্রী মুন্নী

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর কদমতলী থানা এলাকার মোহাম্মদবাগে এক নারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা গুরুতর অভিযোগ ঘুরপাক খাচ্ছে স্থানীয় মহলে। অভিযোগের তীর উঠেছে মুন্নী আক্তার নামের এক ব্যক্তিকে ঘিরে, যাকে স্থানীয়দের একটি অংশ সাবেক ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ এর ঘনিষ্ঠ সহযোগী বা “দোসর” হিসেবে আখ্যা দিচ্ছেন।

স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় এক ধরনের অনানুষ্ঠানিক প্রভাববলয় গড়ে তোলেন মুন্নী আক্তার। সেই প্রভাববলয়ের আড়ালে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সামাজিকভাবে হেনস্তা এবং কথিত ব্ল্যাকমেইলের মতো কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এমন অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

অভিযোগকারীদের ভাষ্যমতে, সরকারি দলের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর চাপ প্রয়োগ করা হতো। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, সামাজিক অপপ্রচার কিংবা প্রশাসনিক হয়রানির ভয় দেখানো। এমন কৌশল নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক ছত্রছায়া কি তাকে আইনের ঊর্ধ্বে থাকার এক অলিখিত লাইসেন্স দিয়েছিল?

এলাকার কয়েকজন প্রবীণ বাসিন্দা দাবি করেন, বিগত সরকারের সময় স্থানীয়ভাবে এক ধরনের “নীরব আতঙ্ক” বিরাজ করত। কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। এখন রাজনৈতিক পালাবদলের পর পুরোনো অভিযোগগুলো সামনে আসতে শুরু করেছে।

মুন্নী আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply