শিরোনাম
রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা ভোররাতে কৃষি জমির মাটি কাটার সময় দুটি ভেকু আটকে দিলো জনতা সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণের পর হত্যা, মূল আসামি গ্রেপ্তার ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে মালদ্বীপে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ড. ইউনূসের বিরুদ্ধে অসততার অভিযোগ ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক অফিসের নিরাপত্তা প্রহরীর উপর হামলা এবং মারপিটের অভিযোগ,ক্ষোভে ফুঁসছে অধঃস্থন কর্মচারীরা পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

Chif Editor

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কারাগার থেকে জামিনে বের হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই মো. ইমন (৩৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকা থেকে মো. রায়হান ওরফে ডিপজল (২৮) ও মো. সেতু (১৯) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রায়হান ওরফে ডিপজল পশ্চিম মাসদাইর এলাকার মো. শাহজাদ ওরফে শাহাদাতের ছেলে। অপরদিকে সেতু দেওভোগ পশ্চিমনগর এলাকার মো. বকুলের ছেলে। ডিপজলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (উপ-পরিচালক) এসপি মো. আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। দীর্ঘদিন কারাভোগের পর ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার কিছুক্ষণ পর ফেরদৌস নামের এক ব্যক্তি মুঠোফোনে তাকে শহরের গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন। সেখানে ফেরদৌস তাকে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেন। তারা ধারালো অস্ত্র দিয়ে ইমনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

প্রাণ বাঁচাতে ইমন পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেই তাকে কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply