শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Chif Editor

পটিয়া প্রতিনিধি :- ৩ রা মার্চ (চট্টগ্রাম) পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০০ জন রোজাদার অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিলে ব্যবসায়ীদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়।

সমিতির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল ফয়েজ, হাজী ইউসুফ সওদাগর, বজল আহমদ, শওকত আলী, মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক কামরুল ইসলাম, স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সদস্য ইমরান, আবদুল মান্নান, বখতিয়ারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এতে স্টেশন রোড ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম সওদাগর বলেন রমজানের এই পবিত্র মাসে এমন আয়োজন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply