শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Chif Editor

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় মেট্রো লাউঞ্জ রেস্তোরাঁয় আজ মঙ্গলবার ৩ মার্চ গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে মাহফিলে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সুমন ইসলাম। বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল। বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। সম্প্রতি অনুষ্ঠিত চড়ুইভাতি’র কথা উল্লেখ করে তারা চমৎকার আয়োজনের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন। সভাপতি নাসিমা আক্তার সোমা ভবিষ্যতে এমন আরও অনেক আয়োজন করা হবে বলে ঘোষণা দেন।

তিনি বলেন, গাঙচিল সাংবাদিক ফোরাম পরিচালিত হয় সদস্যদের চাঁদা ও সহযোগিতায়। প্রতিটি অনুষ্ঠানের আয় ও ব্যয় অত্যান্ত সুষ্ঠুভাবে সদস্যদের কাছে তুলে ধরা হয়। তিনি বলেন, আমরা সবার সহযোগিতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠন এগিয়ে নিতে বদ্ধপরিকর। ইফতার মাহফিলে নাসিমা আক্তার সোমা, সুমন ইসলাম ও জাওহার ইকবাল ছাড়াও উপস্থিত ছিলেন, মোমিন হোসেন, আবু মোহাম্মদ মাসানি, সাহিদুল ইসলাম, সামসুল আলম সেতু, গাজী তুষার আহমেদ, কাজী শরিফুল ইসলাম, রোমান আকন্দ, নাহিদ হাসান, নির্মল বর্মন, নাদিম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, শাফায়েত হোসেন, মনসুর আহম্মেদ, হারুন অর রশিদ, কাউসার খোকন, আব্দুল্লাহ আল বাকি রেজা, হালিমা খাতুন, এম হেদায়েত উল্লাহ মানিক, তাহমিনা মিনা, নাসিরুদ্দিন বুলবুল, রেজাউর রহমান রিজভি,জামান সৈয়দী প্রমুখ।

Leave a Reply