
অনলাইন ডেস্ক: হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) মো. রফিকুল হাসান গণি বলেছেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনভাবেই টলারেট করা হবে না। ভাড়া সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই।
আজ বুধবার (১১ মার্চ) সকালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চন্দ্রা কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি পরিবহন মালিকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা ফিটনেসবিহীন কোনো গাড়ি চালাবেন না। এছাড়াও দক্ষ চালক ছাড়া গাড়ি চালাতে দিবেন না। মহাসড়কে কোনো ধরনের গাড়ি পার্কিং এর সুযোগ নেই। এছাড়াও
মহাসড়ক ও ফুটপাতে যেন কোনো দোকান বসতে না পারে এজন্য তিনি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।


