শিরোনাম
কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ

সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি

Chif Editor

স্টাফ রিপোর্টার, রিমন হোসেন :- দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে বাধাপ্রদান সহ হুমকি দেওয়ার পর আতঙ্কে তার পরিবার। থানায় সাধারণ ডায়রি করেছেন ভুক্তভোগী সাংবাদিক রোমানা রহমান। ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় সম্মিলিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আল আমিন বলেন,

”সাংবাদিক রোমানা রহমান পেশাগত দায়িত্ব পালনকালে বাধা প্রদান এবং তার সাথে অপেশাদার আচরণ করার ঘটনায় আমি জাতীয় সম্মিলিত প্রেসক্লাব-এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একজন সংবাদকর্মী যখন জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে মাঠে কাজ করেন”

সাংবাদিক রোমানা রহমান পরকিয়া গঠিত ঘটনার একটি তদন্ত শুরুর পর অভিযোক্ত রনি (৪৫) পক্ষ নিয়ে অজ্ঞাত একজন লোক, সাংবাদিক রোমানা রহমানের বাসায় গিয়ে গালাগাল এবং খুন যখম করার হুমকি প্রদান করে।

অভিযোক্ত রনির বিরুদ্ধে অভিযোগ সোহরাবের (৪৫) স্ত্রীর সাথে পরকিয়া করে, পরবর্তীতে সোহরাবের বাসা থেকে স্ত্রী নাদিয়া (৪২) বের হয়ে যায়। এ ঘটনার তদন্তে সাংবাদিক রোমানা রহমান কাজ শুরুর পর হামলার হুমকি আসে। তার জীবনের নিরাপত্তা এবং এর সঠিক বিচারের দাবিতে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ মো: শরীফুল ইসলাম বরাবর ১০ মার্চ অভিযোগ দায়ের করেন, জিডি নং: ৬২৩।

নিম্ন লিখিত অভিযোগ পত্র :
এই মর্মে জানাইতেছি যে, বিবাদী ১। রনি (৪৫), পিতা-অজ্ঞাত, ২। নাদিয়া (৪২), স্বামী-রনি, উভয় সাং-৪/বি, প্রপার্টি ডুপ্লেক্স, ১/৬, ইস্কাটন, গার্ডেন রোড, ওয়ার্ড নং ১৯ (পার্টি), খানা-রমনা, জেলা-ঢাকা সহ অজ্ঞাতনামা ০১ জন বিবাদীর বিরুদ্ধে এই মর্মে সাধারন ডাইরী করিতেছি যে, বিবাদীরা অত্যন্ত খারাপ ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। আমি দৈনিক আমাদের কণ্ঠ এর স্টাফ রির্পোটার হিসেবে দীর্ঘদিন যাবৎ চাকুরী করিয়া আসিতেছি। ০২ নং বিবাদী জনৈক সোহরাব (৪৫), পিতা- অজ্ঞাত, সাং-আশকোনা, কালো, জেলা-ঢাকার এর সাবেক স্ত্রী।

গত ০৩ মাস পূর্বে উপরোক্ত বিবাদীদ্বয় পরোকিয়া সর্ম্পক করিয়া জনৈক সোহরাব (৩৫) বাসা হইতে চলিয়া যায়। উক্ত বিষয় নিয়া। গত ২ দিন যাবত উপরোক্ত বিবাদীদের বিরুদ্ধে সংবাদ রিপোর্ট তৈরি করার জন্য তদন্ত শুরু করি। পরবর্তীতে গত ০৯/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় দক্ষিণখান থানাধীন কাওলা আমার বাসায় গিয়া অজ্ঞাতনামা ১জন বিবাদীর মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও খুন জখম করার হুমকি প্রদান করে। উক্ত বিষয় নিয়া আমি ও আমার পরিবার আতংকে রহিয়াছি এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি হওয়ার আশংকা আছি। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি অবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।

Leave a Reply