শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁওয়ের মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রমাণ করে পারমাণবিক অস্ত্র অপরিহার্য: উত্তর কোরিয়া মার্কিন শক্তির সীমাবদ্ধতা ‌‘চোখে আঙুল দিয়ে’ দেখিয়ে দিলো ইরান দিনাজপুরে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘিরে প্রস্তুতি সভা আমারপে-তে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ গ্লোবাল ফিনটেক কোম্পানি সিমপায়সার বিজয়পুর নোয়াপাড়ায় এতিম ছাত্রদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ, মুখে ফুটল আনন্দের হাসি ময়মনসিংহে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করলেন জেলা প্রশাসক রংপুরে অকাল বৃষ্টিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক ভালুকায় সার্ভেয়ার ও উপ-প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ

বিজয়পুর নোয়াপাড়ায় এতিম ছাত্রদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ, মুখে ফুটল আনন্দের হাসি

Chif Editor

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এতিম ছাত্রদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। নতুন পোশাক পেয়ে এতিম ছাত্রদের মধ্যে দেখা যায় আনন্দের উচ্ছ্বাস।

শুক্রবার ১৩ মার্চ দুপুরে কুমিল্লা জিটিভির প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিন ভূইঁয়া তার নিজ উদ্যোগে বিজয়পুর এলাকার নোয়াপাড়া গ্রামে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে এসব পাঞ্জাবি বিতরণ করেন। অসহায় ও এতিম মাদ্রাসা ছাত্ররা নতুন পাঞ্জাবি পেয়ে ভীষণ খুশি হয়। অনেকেই জানান, নতুন পোশাক পেয়ে তারা খুব আনন্দিত এবং এতে তাদের উৎসবের আনন্দ আরও বেড়ে গেছে।

মাদ্রাসা ও এতিমখানার প্রধান হাফেজ মোহাম্মদ আবদুর ছবুর বেলালী বলেন, এতিম ছাত্ররা নতুন পাঞ্জাবি ও পায়জামা পেয়ে ভিষন খুশি সাথে আমিও অনেক আনন্দিত। সাংবাদিক মহিউদ্দিন ভূইঁয়ার মত সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো সম্ভব। ভবিষ্যতেও সমাজের বৃত্তবান মানুষগুলো এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply