শিরোনাম
কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি যুবককে আটক দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুর আফগানিস্তান এখন ভারতের উপনিবেশে পরিণত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আমাদের হাত পাকিস্তানের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে: মুজাহিদ পঞ্চগড়ে নদ-নদীতে বেড়েছে বোরোর আবাদ, কিটনাশকে ধংস জীববৈচিত্র ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুন করে কাজ করছে সরকার নিজ এলাকায়: মির্জা ফখরুল চলমান মামলার আসামি চক্রের হুমকি-ষড়যন্ত্র অব্যাহত “প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন” নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নড়াইলে চিত্রা নদীতে গোসলে নেমে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী নিখোঁজ

Chif Editor

নড়াইল প্রতিনিধি:-

নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে গিয়ে আরিফা খাতুন (১১) নামের স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২ জুন) দুপুর ১টার দিকে নড়াইল সদর উপজেলার এস এম সুলতান সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরিফা স্থানীয় মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সে নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে।

নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম রাত ৯টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাটবাড়িয়া গ্রামের প্রতিবেশী বোন আরিফা ও লামিয়া দুপুরে গোসল করতে চিত্রা নদীর এস এম সুলতান সেতুর নিচে নামে। পরে লামিয়া গোসল শেষে নদী থেকে উপরে উঠে আসলেও আরিফা উঠে আসেনি। পরে খবর পেয়ে সদর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে।

এরপর খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে এদিন সন্ধা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ডুবুরি দল। তবে তার কোনো সন্ধান মেলেনি। নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আজ সন্ধা ৭টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়। তবে নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ উদ্ধার অভিযান শেষ হলেও আগামীকাল আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

Leave a Reply