শিরোনাম
রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল ৪ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ, ময়নপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছুটির দিনে অর্ধ কোটি টাকার নিয়োগ পরীক্ষা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ইউএনও এবং বিএনপি সভাপতি

মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Chif Editor

তুষার দাস , চট্টগ্রাম প্রতিনিধি:-

রেল ক্রসিংয়ে রাস্তা পারাপারে অসতর্কতা ও তাড়াহুড়োর কারণে প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটে চলেছে, বাড়ছে মৃত্যুর মিছিল, লম্বা হচ্ছে নিহতের তালিকা। ঠিক তেমনই ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মীরসরাই অংশের বড়তাকিয়া রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে নাম না জানা পরিচয়হীন ভবঘুরে এক যুবক (৪০)।

অদ্য ১৪জুন, ২০২৩ বুধবার রেল লাইনের (চট্টগ্রামমুখী অংশে) থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে সীতাকুণ্ড রেঞ্জ রেলওয়ে পুলিশ।

এলাকাবাসীর সূত্রে জামা যায়, লাশ উদ্ধার হওয়া ওই যুবক রেলওয়ে স্টেশন এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতো।

রেলওয়ে পুলিশ (জিআরপি) সীতাকুণ্ড ফাঁড়ির উপ-পরিদর্শক মো: খোরশেদ আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকালে বড়তাকিয়া রেল স্টেশন এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় জিজ্ঞাসাবাদে এলাকাবাসী আমাদের জানায় ওই যুবক মানসিক ভারসাম্যহীনভাবে স্টেশন এলাকায় ঘোরাফেরা করতো। লাশের সুরতহালে পায়ের নিচের অংশে কাটা এবং নাকে-মুখে রক্ত দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে চট্টগ্রামমুখী কোনো একটি ট্রেনের সাথে ধাক্কা লাগার কারণে তার মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার আসল পরিচয় শনাক্ত করা হবে।

Leave a Reply