শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

পৌর আ’লীগ সম্পাদকের লজ্জাজনক হার ওয়ার্ড সদস্যর কাছে

Chif Editor

তুষার দাস( চট্টগ্রাম প্রতিনিধি)

১২ জুন শেষ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার পৌরসভার নির্বাচন। পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে নির্বাচন করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাজবিহারী দাশ এবং যুবলীগ নেতা বেলাল হোসেন। নির্বাচনে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাজবিহারী দাশের কাছে প্রায় ১৫০০ ভোটের ব্যবধানে হেরেছেন সাধারণ সম্পাদক উজ্জল কর।

সদস্য রাজবিহারী দাশ উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ২০৭৭ ভোট। আর টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে উজ্জল কর পেয়েছেন ৫৮৩ ভোট। অপর প্রার্থী বেলাল হোসেন পাঞ্জাবি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৮৮ ভোট। উজ্জল কর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিও।

স্থানীয়রা জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহার, নিরব চাঁদাবাজি, দখলবাজিসহ নানা কারণে তাকে ভোট দেয়নি সাধারণ মানুষ।

তাদের দাবি, প্রায় ১৪ বছর তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কিন্তু কর্মীদের সাথে তার সম্পর্কটা যোজন যোজন দুরুত্ব। এছাড়া নিজ সম্প্রদায়ের ভেতরও ইমেজ সংকট রয়েছে তার।

ফোন রিসিভ না করায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল করের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply