শিরোনাম
ছুটির দিনে অর্ধ কোটি টাকার নিয়োগ পরীক্ষা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ইউএনও এবং বিএনপি সভাপতি মনিরুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত রাণীশংকৈলে ঝড়ে ঘরের দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁওয়ের মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রমাণ করে পারমাণবিক অস্ত্র অপরিহার্য: উত্তর কোরিয়া মার্কিন শক্তির সীমাবদ্ধতা ‌‘চোখে আঙুল দিয়ে’ দেখিয়ে দিলো ইরান দিনাজপুরে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘিরে প্রস্তুতি সভা আমারপে-তে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ গ্লোবাল ফিনটেক কোম্পানি সিমপায়সার বিজয়পুর নোয়াপাড়ায় এতিম ছাত্রদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ, মুখে ফুটল আনন্দের হাসি

কুমিল্লায় ৫ মামলায় সাজাসহ ১৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

Chif Editor

নিজস্ব প্রতিবেদক:- কুমিল্লায় ৫ মামলায় সাজাসহ ১৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার পাঁচ মামলায় সাজা ওয়ারেন্টসহ মোট ১৫ মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। তার নাম মো: মনিরুল ইসলাম। সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার-১৪ জুন বিকেলে ঢাকার বনশ্রী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মনিরুল ইসলাম কুমিল্লা শহরের দারোগাবাড়ি উত্তর চর্থা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

চেক ডিজঅনারের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি মামলায় মোট পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে চার কোটি ৯৫ লাখ ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা প্রদান করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যান মনিরুল। এরপর ঢাকাসহ বিভিন্ন এলাকায় লুকিয়ে থাকতো সে। তবে শেষ রক্ষা হয়নি। তথ্য প্রযুক্তির সহায়তায় মনিরুলের অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার বিকেলে ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান।

Leave a Reply