শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

কেরানীগঞ্জে পুলিশের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার মো: আসাদুজ্জামান

Chif Editor

বনি আমিন, কেরানীগঞ্জ প্রতিনিধিঃ কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এসময় কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকা জেলা ডিবি (দক্ষিন), ঢাকা জেলা ট্রাফিক পুলিশ ( দক্ষিন) এর সদস্যরা ফ্রি এ স্বাস্থ্যসেবা ও ওষুধ গ্রহন করেন।

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, ঢাকা জেলায় পুলিশের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। জেলার প্রতিটি থানায় মাসে একদিন করে এ সেবা দেওয়া হবে। পুলিশ সদস্য ছাড়াও তাদের পরিবার ও স্থানীয়রাও এই স্বাস্থ্যসেবা গ্রহন করতে পারবে বলেও তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, কেরানীগঞ্জ দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্জামান কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর অর- রশিদ, ঢাকা জেলা দক্ষিন ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ পিজুস কুমার মালো, মডেল থানা ইন্সপেক্টর (অপারেশন) আশিকুর রহমান (আশিক) সহ ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন

Leave a Reply