শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

বুড়িগঙ্গায় নৌকা চালাতে গিয়ে আব্দুর রশিদ নামে এক মাঝি নিখোঁজ

Chif Editor

বনি আমিন, কেরানীগঞ্জ প্রতিনিধিঃ বুড়িগঙ্গায় নৌকা চালাতে গিয়ে আব্দুর রশিদ (৬৫) নামে এক মাঝি নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ আব্দুর রশিদ পিরোজপুর জেলার স্বরূপকাঠি সোহাগদল গ্রামের আবুল বাশারের ছেলে। চার সন্তানের জনক আব্দুর রশিদ বর্তমানে পরিবারসহ আগানগর ইউনিয়নের বাঘাবাড়ী এলাকায় ভাড়া বাসা বসবাস করত। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের বটতলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুজন মহিলা ও একজন পুরুষ যাত্রী নিয়ে নৌকাটি বটতলা ঘাট থেকে ছেড়ে মিটফোর্ড ঘাটের দিকে যাওয়ার সময় মাঝ নদীতে গেলে হঠাৎ শরীরের ভারসাম্য হারিয়ে মাঝি নৌকা থেকে পড়ে যায়। তাৎক্ষণিক অন্যান্য নৌকা মাঝিরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে এবং নৌ পুলিশকে খবর দেয়।

নিখোঁজ রশিদের ছেলে মোহাম্মদ রাকিব জানান, তার বাবা সোয়ারীঘাট ট্রলারের লেবারের কাজ করতো। বর্তমানে কাজ কম থাকায় আজই ব্রিজ ঘাট এলাকার আক্তার মহাজনের কাছ থেকে ভাড়া নিয়ে প্রথম বুড়িগঙ্গায় নৌকা চালাতে এসেছিল। নিখোঁজের খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে সদরঘাট ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ মো. আব্দুল মালেক জানান, স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযানে কিছুটা ব্যাহত হচ্ছে ।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, দুর্ঘটনার পরপর স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে আমরাও উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করি। সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল এরপর খাবারের বিরতির পরে বিকেল তিনটা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

Leave a Reply