শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

কারাগারে ভাইকে মাদক সরবরাহ করতে গিয়ে বোন আটক

Chif Editor

মোঃ বনি আমিন, কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়ে ইয়াবা সরবরাহের সময় কাঞ্চি রানী (৩২) নামের এক নারী দর্শনার্থীকে হাতেনাতে আটক করেছে কারা কর্তৃপক্ষ। আটক কাঞ্চি রানীর স্বামীর নাম খগন চন্দ্র, তিনি রাজধানীর নাখালপাড়া পেপসি গলি এলাকার বাসিন্দা। বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় কারাগারের দর্শনার্থীদের রুমের ভেতর থেকে তাকে আটক করা হয়।

কারা সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কাঞ্চি রানী মাদক মামলায় আটক তার ভাই সজীব চন্দ্রকে দেখতে কারাগারে আসেন। দর্শনার্থী টিকেট কেটে সাক্ষাৎ ভবনের প্রথম তলার রুমে যাওয়ার পরে তিনি গ্রিলের ভেতর দিয়ে তিন পিস ইয়াবা ট্যাবলেট কারাবন্দি ভাইয়ের হাতে দিতে গেলে কর্তব্যরত কারারক্ষী মো. ইস্পাহানি তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তী সময়ে একজন মহিলা কারারক্ষী তাকে আটক করে রিজার্ভ গার্ড রুমে নিয়ে যায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দর্শনার্থীদের রুমের ভেতর ইয়াবা সাপ্লাইকালে এক মহিলাকে আটক করা হয়েছে। তার সাথে একজন পুরুষ দর্শনার্থী রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে

Leave a Reply