শিরোনাম
বুড়িচংয়ে র‍্যাব-১১ কর্তৃক পিকআপ ভ্যানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোমতীর নদীর অবৈধ মাটি দিয়ে ব্রিকস ফিল্ড মালিকের কোটি টাকার গাড়ি দাম জানতে তোপের মুখে সাংবাদিকরা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে মৃত্যুর খবর: আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত আটকে পড়া যাত্রীদের খোঁজে শাহাজালাল বিমানবন্দরে মন্ত্রী জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দখল হওয়া সকল নদ-নদী ও খাল পুনরুদ্ধার করা হবে: ভূমি প্রতিমন্ত্রী দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হরিপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ভারতে পালানোর পরিকল্পনা করেছিল সেই নূরা

শিবচরে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

Chif Editor

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় আরিফ খান (২৮) নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আরিফ খান বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ খানের ছেলে।

শিবচর থানা পুলিশ সুত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার উপপরিদর্শক মোস্তফা কামাল ও সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম পাঁচ্চর বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে।এসময় বাগেরহাট থেকে ছেড়ে আসা এইচটি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।

এসময় গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা ০৪টি ব্যাগ চেক করে গাঁজা সদৃশ বস্তু দেখা গেলে পুলিশ ব্যাগ গুলো জব্দ করেন।পরে ব্যাগগুলো খুলে ব্যাগের মধ্যে থাকা ০৮ টি প্যাকেটে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেন।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত আরিফের সঙ্গে থাকা আরো একজন পালিয়ে যায়।তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: আনিসুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৪ টি ব্যাগ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করে।এসময় ১ জনকে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য ৬,৮০,০০০ লক্ষ টাকা। এ বিষয়ে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply