শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

সাভার আশুলিয়ায় ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Chif Editor

ইমরান হোসেন রুবেল, (সাভার) : সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (৭ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, শনিবার রাতে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন, নড়াইল জেলার কালিয়া থানার পুরুলিয়া গ্রামের কারী সুলতান আহমেদের মেয়ে আফরোজা খাতুন জলি (৩৪)। তিনি বর্তমানে আশুলিয়া থানাধীন কাঠগড়ায় নাইমদের বাড়ীর ভাড়াটিয়া।

ডিবি পুলিশ জানায়, রবিবার রাত ১০:৩০টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান পরিচালনা করে আফরোজা খাতুন জলি (নারী) মাদক ব্যবসায়ীকে আটক করেন ডিবি পুলিশের (এসআই) মোঃ মাজহারুল ইসলাম ও (এএসআই) সুলতান মাহমুদ। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশশিরা হাবিব খান, পিপিএম (সেবা) এর তত্ত্বাবধানে ঢাকা জেলায় আমাদের নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply