শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

রাজশাহীর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা

Chif Editor

রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় করেছেন।  ৮ই আগস্ট ২০২৩ খ্রি. বিকাল ০৩:৩০ টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ পুলিশ সুপারের নিকট তাদের অভিমত ও মতামত উপস্থাপন করে রাজশাহী জেলা পুলিশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত সভায় পুলিশ সুপার মহোদয় বক্তব্যে শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহিদ পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা জানান।  তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ অর্জনের পথে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশকে সোনার বাংলা হিসেবে গড়তে রাজশাহী পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে।

মতবিনিময় এ সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তী। তা ছাড়া এ সভার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম। উল্লেখ্য, রাজশাহীর বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যুরো চিফ, রিপোর্টার ও ক্যামেরা পারসন এবং অনলাইন টিভি ও নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply