শিরোনাম
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক অফিসের নিরাপত্তা প্রহরীর উপর হামলা এবং মারপিটের অভিযোগ,ক্ষোভে ফুঁসছে অধঃস্থন কর্মচারীরা পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ দেবীদ্বার জমি খারিজের ৬০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তশিলদার আল আমিনের সঙ্ঘবদ্ধ সেন্ডিকেটের বিরুদ্ধে কক্সবাজারে অবৈধ বিচ দখল ও চাঁদাবাজি ইস্যুতে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে অপপ্রচার জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত রাশিয়া ও আরব আমিরাতের বিকট বিস্ফোরণে কেঁপে উঠলো ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটি দুবাইয়ে ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করলেন উপদেষ্টা রেহান ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ সাতক্ষীরায় প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলা, যুবদল নেতাসহ আটক ২

বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Chif Editor

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, অগ্নিকান্ড বিষয়ক জন-সচেতনতা মূলক মহড়া ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে র‍্যালী, অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা কনফারেন্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন।

বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারঃ) শাহাজান মিয়া, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের সদস্যগণ শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনদের উপস্থিতিতে অগ্নি নির্বাপন ও দুর্যোগ প্রতিরোধী মহড়া প্রদর্শন করেন।

Leave a Reply