শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

টিসিবির ট্রাকসেলে সিন্ডিকেট চক্রের কালো থাবায় দিশেহারা সাধারণ ক্রেতারা

Chif Editor

এম রাসেল সরকার: টিসিবির ট্রাকসেলে সিন্ডিকেটের কালো থাবা পড়েছে। এই চক্রের সদস্যরা লাইনে দাঁড়িয়ে কম দামে তেল- চিনিসহ অন্যান্য পণ্য কিনে তা পাড়া-মহলস্নার মুদি দোকানে বিক্রি করছে। ফলে নিম্ন-মধ্যবিত্তদের একটি বড় অংশ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে ব্যর্থ হচ্ছে। এতে খোলা-বাজারে টিসিবির পণ্য বিক্রির মূল লক্ষ্য ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে।

এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কয়েকটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবির বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করেছে। দোকানিরা লাইনে দাঁড়ানো নিম্নআয়ের মানুষের কাছ থেকে একটি- দুটি করে তেলের বোতল কেনার কথা দাবি করলেও অনুসন্ধানে ভিন্ন তথ্য মিলেছে। জানা গেছে, সিন্ডিকেটের লোকজন বড় চালানে এসব পণ্য ওইসব দোকানে বিক্রি করেছে।

Leave a Reply