শিরোনাম
কুমিল্লায় দুই লক্ষ টাকায় হত্যা মামলার রফাদফা, টাকা না দিয়েই লাশ দাফনের অভিযোগ বিএনপির নেতা ও ওসির বিরুদ্ধে রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল ৪ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ, ময়নপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

নবকলি বাসের চাকা খুলে পথচারী নিহত

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা-কেরানীগঞ্জ-দোহার সড়কের রোহিতপুর নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী এলাকায় নবকলি চলন্ত বাসের চাকা খুলে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাফিয়া (৭১) নামে এক নারী নিহত হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম মৃত আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শী জাফর ইকবাল জানান, নিহত সাফিয়া বেগম আমার আপন নানী। আমরা বাড়ির পাশে রাস্তায় দাড়িয়ে ছিলাম। এমন সময় নবাবগঞ্জ থেকে গুলিস্তানের উদ্যেশ্যে ছেড়ে আসা নবকলি পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৭৫৭৯) গাড়ির পেছনের চাকা খুলে এসে আমার নানীর গায়ে উঠে যায়। এতে আমার নানী গুরুতর আহত আহত হয়। পরে তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে ও পরে শ্যামলী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পারিবারিক সমঝোতার ভিত্তিতে কোন প্রকার মামলা-মোকদ্দমা ছাড়াই রাত সাড়ে ১০ টায় নিহত সাফিয়া বেগমকে নতুন সোনাকান্দা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply