শিরোনাম
রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল ৪ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ, ময়নপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছুটির দিনে অর্ধ কোটি টাকার নিয়োগ পরীক্ষা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ইউএনও এবং বিএনপি সভাপতি

গেন্ডারিয়ায় শিক্ষার্থীর উপর যুবলীগ নামধারী সন্ত্রাসীর হামলা

Shariful Haque Pavel

হামলাকারী হামলার শিকার

গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কিছু সাধারণ শিক্ষার্থীরা বন্যার্তদের সহয়তার জন্য টাকা সংগ্রহ করার সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে।

গত ২৫ শে আগস্ট রবিবার ৪৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে জানা যায়, ঢালকানগরের বাসিন্দা সাবেক যুবলীগ নেতা জুম্মন ও রুমান তারা দুই ভাই এ ঘটনাটি ঘটিয়েছে। এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ি তারা, গত কয়েক বছরে গেন্ডারিয়া ও শ্যামপুর থানায় তাদের নামে বেশ কয়েকটি মাদক মামলাসহ বিভিন্ন নাশকতার মামলা রয়েছে। টাকা ছিনতাইয়ের সময় এই দুই ভাইকে বাধা দেওয়ার চেস্টা করে ৪৬ নং ওয়ার্ড বাঘাবারির বাসিন্দা আশিক, বিশাল সহ বেশ কিছু শিক্ষার্থীরা। বাধা দেওয়াতে শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসি জুম্মন ও রুমান অতর্কিত হামলা করে এবং বিশাল সহ আরো দুইজন শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দেয়। এ সময় তারা টাকা নিয়ে পালিয়ে যায়।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি সহ এলাকাবাসি তাতক্ষনিক ভাবে তিব্র নিন্দা ও প্রতিবাদ মিছিল করে।

 

Leave a Reply