শিরোনাম
চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ বর্তমান সংসদকে ‘অপবিত্র’ আখ্যা দিয়ে রাষ্ট্রপতির অভিশংসন চাইল এনসিপি ইরানের রাস্তায় খামেনির হাজার হাজার সমর্থক ইরানের সর্বোচ্চ নেতার স্থলাভিষিক্ত হবেন কে? তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত নৈতিক-আন্তর্জাতিক আইন ভেঙে খামেনিকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে: পুতিন ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি প্রতিশোধ নেওয়া ইরানের ‘দায়িত্ব ও বৈধ অধিকার’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার

Shariful Haque Pavel

শরিফুল হক পাভেল :  হাইসিকিউরিটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গত ৬ আগস্ট পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক @ গন্ডার (৩৭)কে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার করছে র‍্যাব।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার
মিডিয়া অফিসার, মোহাম্মদ ফয়জুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত এমদাদুল হক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামি। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় নিজেকে আত্মোগোপন করে রেখেছিল।

জিজ্ঞাসাবাদে আসামি জানায়, ২০১৩ সালের ১৭ জুলাই সকাল ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মনিপুর এলাকার একটি বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক আসামি গন্ডারকে মৃত্যুদন্ড রায় প্রদান করেন। তার নামে হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ধৃত আসামিকে গাজিপুর জেলার, কোনাবাড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply