শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

দেবিদ্বারে মসজিদে মসজিদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল

S M Rashed Hassan

 

তোফায়েল আহমেদ: কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ ফুল মিয়া’র সার্বিক সহযোগীতায় ও অর্থায়নে ৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম’আ উপজেলার গৌরসার কেন্দ্রীয় জামে মসজিদ, জোড়পুল বাইতুল মামুর জামে মসজিদ, গৌরসার উত্তরপাড়া জামে মসজিদ, খোদাইচর জামে মসজিদ, খোদাইচর দক্ষিণপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল ও মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়েছে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ তুষার, মোঃ জাহাঙ্গীর, মোঃ কাইয়ুম, মোঃ কামাল, মোঃ আনোয়ার, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ হাসান, মোঃ আলী হোসেন, মোঃ কালাম, মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।

যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ ফুল মিয়া জানান, ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। দেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর হাত ধরে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৫ বছর ধরে দেশের মানুষের কল্যাণে সব সময় কাজ করে গেছে। আগামীর বাংলাদেশ নির্মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা ও দেশে চলমান বন্যাদূর্গত মানুষের জন্য দোয়া কামনা করছি। সেই সাথে বিএনপির হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে ভূমিকা পালনে সকলের প্রতি আহ্বান জানাই।

Leave a Reply