শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

নেছারাবাদে মাদক বিরোধী মানববন্ধন ও র‍্যালী

Shariful Haque Pavel

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

“আসুন মাদক মুক্ত সমাজ গড়ি, আমরা সবাই মিলে মাদককে না বলি”- এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে মাদক ব্যবসায়ী, মাদক সেবন বিরোধী মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাহামুদকাঠী বাজারের সড়কে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। র‍্যালীটি মাহামুদকাঠী বাজারের সড়কটি কয়েকবার প্রদক্ষিন করেন।

উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. রুহুল আমিন এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান, স্বরূপকাঠি পৌর বিএনপি’র সদস্য সচিব কাজী কামাল হোসেন, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজান, উপজেলা মহিলাদলের নেত্রী নিলুফা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাঈমুল ইসলাম, স্বরূপকাঠি ছাত্র সমিতির সভাপতি নিয়াজ মাহমুদ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপি নেতা আসিফ ইকবাল প্রমুখ।

Leave a Reply