শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

প্রধান শিক্ষককে পুনবহালের দাবিতে আন্দোলনরত স্কুল শিক্ষার্থীরা চাচ্ছে সেনাবাহিনীর হস্তক্ষেপে সমাধান

Chif Editor

মুস্তাকিম নিবিড়ঃ

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্তর্ভুক্ত হাসনাবাদ হাউজিংয়ে অবস্থিত বসুন্ধরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনকে জোরপূর্বক পদচ্যুত করানো হয় বলে অভিযোগ ওঠে। সরজমিনে দেখা যায় বসুন্ধরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক কে কোন মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রদচিত করায়। প্রধান শিক্ষককে পুনবহালের  দাবিতে টানা তিন দিন ধরে আন্দোলন করছে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থী এবং অভিভাবকরা দাবি করেন “হেডস্যার নাসির উদ্দিন অত্যন্ত ভালো মানুষ, তাকে জোরপূর্বক পদচ্যুত করে অর্থের বিনিময়ে নতুন হেডমাস্টার নিয়োগের পায়তারা চলছে”

অত্যন্ত জনপ্রিয় শিক্ষককে ফিরিয়ে আনতে কোমলমতি শিক্ষার্থীরা অনবরত আন্দোলন ও মানববন্ধন করে চলছে, স্থানীয়দের মুখে শোনা যায় প্রধান শিক্ষক নাসির উদ্দিন খুবই ভালো মনের একজন মানুষ এবং যোগ্য প্রধান শিক্ষক। তাই ছাত্র এবং অভিভাবকরা জোরপূর্বক প্রধান শিক্ষকের পদচ্যুত করার বিষয়টি মেনে নিতে পারছে না। তাই তারা প্রধান শিক্ষকের পুনঃবহালের দাবিতে স্কুলের আশেপাশে সড়কে অবস্থান নেন। আন্দোলন চলমান অবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের গালিগালাজ করার তথ্য প্রমান আসে দেশপত্রের কাছে। ক্রমশই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যেতে পারে বলে দেশপত্র কর্তৃপক্ষ কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কে এ বিষয়ে অবগত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ” পরিস্থিতি সামাল দিতে পারবো কিনা জানিনা, এ সময় তিনি আইনশৃঙ্খলা জোরদারের বিষয়ে নমনীয়তা প্রকাশ করেন। তাই স্থানীয় জনগণ এবং আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীরা নিজ নিজ জান মালের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply