শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

পরিত্যক্ত অবস্থায় ১পিস্তল ১৬ রাউন্ড গুলি

S M Rashed Hassan

বাকলিয়া থানা পুলিশ কর্তৃক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গত২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ০১.১৫ ঘটিকার সময় বাকলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ ফিশারিঘাটের আগে স্লুইস গেইট এলাকায় একটি আগ্নেয়াস্ত্র আছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন সঙ্গীয় এসআই (নি.) মোঃ সোহেল রানা, এসআই (নি.) এ কে এম জালাল উদ্দিন, এসআই (নি.) মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ গতরাত ০১.২৫ ঘটিকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের এলাকায় পৌঁছে আশেপাশে বসবাসরত লোকজনদের সহযোগিতায় তল্লাশি অভিযান পরিচালনা করেন। তল্লাশি অভিযানের এক পর্যায়ে রাত আনুমানিক ০১.৫৫ ঘটিকায় বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ নবাব খাঁ কলোনিসংলগ্ন স্লুইস গেইটের পূর্ব পাশে রাস্তার ঢালে ঝুপড়ির ভিতর থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর মোড়ানো  একটি 9 mm পিস্তল (TAURUS), ০২টি ম্যাগাজিন ও ১৬(ষোল) রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় পেয়ে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে এসআই (নি.) মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া জব্দতালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Leave a Reply