শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

আধুনিক ঢাকা বিনির্মাণের উদ্যোগে ব্যারিস্টার বখতিয়ার আহমেদ রনি

Shariful Haque Pavel

ঢাকা শহরকে সৌন্দর্য বর্ধন, অক্সিজেন বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ, রোড ডিভাইডার ও যানজট নিরসনে আধুনিক ঢাকা বিনির্মাণের উদ্যোগ নিয়েছেন বখতিয়ার আহমেদ রনি এন্ড অ্যাসোসিয়েটস লিমিটেড এর চেয়ারম্যান ব্যারিস্টার বখতিয়ার আহমেদ রনি।

আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর রায়েরবাগ বাস স্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়। সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ীর মোড় পর্যন্ত রোড ডিভাডার ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব বখতিয়ার আহমেদ রনি।

এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, রাস্তায় যতই কর্নার/ডিভাইডার বানানো হোক না কেনো যদি আমরা নিজেরা সচেতন না হই তাহলে এর কোনো মানে নেই। যানজট নিরসনে আমাদের সকলের উচিৎ নিয়ম মাফিক গাড়ি চালানো, যত্রতত্র ভাবে বাস রেখে যাত্রী উঠা নামা থেকে বিরত থাকতে হবে।

সৌন্দর্য বৃদ্ধির বিষয়ে উল্লেখ করে বলেন, অক্সিজেন বৃদ্ধির জন্য সারিবদ্ধ ভাবে গাছ লাগানো হয়েছে পাশাপাশি এর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। এ সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের সকলেরই।

এসময় উপস্থিত ছিলেন, দেশবরেণ্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনসাধারণ, শিক্ষক, অভিভাবক ও বাংলাদেশ সাংবাদিক জোটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক এস এম শামসুল হুদা।

Leave a Reply